Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি মুদ্রায় দিতে হবে হরমুজ প্রণালির টোল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

ইরানি মুদ্রায় দিতে হবে হরমুজ প্রণালির টোল

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, এখন থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধ করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমানোই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান অস্থায়ীভাবে এই জলপথে টোল ব্যবস্থা চালু করেছিল, যেখানে কিছু জাহাজ থেকে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায় করা হয়েছিল।

এবার রিয়াল ব্যবহারের প্রস্তাব কার্যকর হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্য হয়ে ইরানের মুদ্রা ব্যবহার করতে হবে। এতে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক অর্থব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন