Logo
Logo
×

আন্তর্জাতিক

সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুললো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১১:০২ এএম

সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুললো ইরান

ছবি : সংগৃহীত

দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর সীমিত পরিসরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে এবং প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নিয়ে নির্ধারিত প্রটোকল মেনে চলতে হবে বলে জানিয়েছে দেশটি।

রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে দিনে ১৫টিরও কম জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। নতুন এই ব্যবস্থাপনা তদারকি করছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর। তাদের নির্দেশনায় জাহাজগুলোকে ওমান উপকূল এড়িয়ে ইরানের উপকূলের কাছাকাছি দিয়ে চলাচল করতে হবে।

ইরান সতর্ক করেছে, নিকট ভবিষ্যতে প্রণালিতে যুদ্ধের আগের স্বাভাবিক অবস্থায় জাহাজ চলাচল ফিরবে না। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতি ব্যারেল তেল পরিবহনে ১ ডলার করে টোল আরোপের বিষয়টিও বিবেচনায় আছে, যা সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হতে পারে।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে এই ঘোষণা আসায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন