Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের মন্ত্রীর মন্তব্য: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ছিল ‘ভুল’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পিএম

ইসরাইলের মন্ত্রীর মন্তব্য: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ছিল ‘ভুল’

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে টানা ৪০ দিনের যৌথ আগ্রাসনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর পর পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতাকারী তুরস্ক ও মিশর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা শুরু করে। তবে যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই এটিকে ‘মিসটেক’ বা ভুল বলে মন্তব্য করেছে ইসরাইল।

ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী এবং শাসকদল লিকুদ পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি ভুল ছিল। তিনি ইসরাইলের ১০৩এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয়, এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল। এ ধরনের দেশ—যেমন জাপানি সাম্রাজ্য, নাৎসি জার্মানি—তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়।”

চিকলি আরও জানান, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন