Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলা, নিহত অন্তত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম

লেবাননে ইসরাইলি হামলা, নিহত অন্তত ১০

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার ভোর থেকে চলা এ হামলায় অন্তত ১০ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডন শহরের একটি ক্যাফেতে ইসরাইলি হামলায় ৮ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। এছাড়া রাস এল-আইন এলাকায় একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। ওয়াদি বারঘাজ এলাকাতেও যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদরাই টাইর শহরের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছেন।

লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় ১,৫০০-এর বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং জানিয়েছে, ‘বাফার জোন’ তৈরির জন্য আরও এলাকা দখলই তাদের লক্ষ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন