Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও ইরানে ইসরাইলের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম

যুদ্ধবিরতির পরও ইরানে ইসরাইলের হামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ঘণ্টাখানেকের মধ্যে ইরানও তা মেনে নেয়। তবে যুদ্ধবিরতির পরও ইসরাইল নতুন করে হামলা চালিয়েছে।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকায় ইসরাইল পাল্টা হামলা চালিয়েছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনার সূচনা হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ চলবে।

তবে আলোচনার আগেই ইসরাইলের নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন