ইরানে ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পিএম
ইরানের দক্ষিণ ইসফাহান অঞ্চলে আমেরিকান সি-১৩০ সহায়ক বিমান ভূপাতিত হওয়ার পর দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা) ওই ঘটনার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে বিমানের পাইলটের নথি ও সরঞ্জামের ছবি দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, বিমানটি গত ৫ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের গুলিতে ধ্বংস হয়।
ফরাজা জানিয়েছে, আমেরিকার আগ্রাসী বাহিনীর এই সহায়ক বিমান ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের পাইলট নারী ছিলেন এবং তার রেখে যাওয়া নথি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এই ভিডিও প্রকাশ অভিযানের নতুন তথ্য সামনে এনেছে এবং একই সঙ্গে পুলিশের বিশেষ বাহিনীর শত্রু মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ করেছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি



