Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের ক্রু উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ভয়াবহ সংঘর্ষের পর বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন, কারণ উদ্ধারকারী দলকে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।

রোববার (৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত হলেও পাইলট নিরাপদে বের হয়েছেন এবং তাকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে।

ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র পাইলটকে হত্যা করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজে না পেয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন