ছবি : সংগৃহীত
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চল। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টা ১৩ মিনিটে স্থানীয় সময় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এবং এর গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার।
রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ, স্কারদু ছাড়াও ইসলামাবাদ, মুরি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানসহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বহু এলাকায়ও ভূমিকম্পের প্রভাব পড়ে।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



