মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি মধ্য ইরানের আকাশে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়। পোস্টে আরও বলা হয়, বিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। তবে পাইলটের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা



