Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৭

ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর এবং নিকটবর্তী একটি শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

একই সময় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর জ্যেষ্ঠ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে গত ২ মার্চ ইসরাইলের ওপর হামলা শুরু করে তেহরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। এর মাধ্যমে লেবানন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে।   

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, দক্ষিণ বৈরুতের জনা এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ওই হামলায় পার্ক করে রাখা চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরেকটি বিবৃতিতে বলা হয়, রাজধানীর দক্ষিণে খালদে এলাকায় একটি গাড়িতে চালানো পৃথক হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। 

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুত এলাকায় পৃথক দুটি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার এবং আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করে তারা। তবে তাদের পরিচয় বা সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি।

অন্যদিকে, সীমান্তজুড়ে ও লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবী করেছে হিজবুল্লাহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন