Logo
Logo
×

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মানববিহীন আকাশযান (ড্রোন) শনাক্ত করে সেটি সফলভাবে ভূপাতিত করে।

পরে ড্রোনটির ধ্বংসাবশেষ ফুজাইরাহর আল-রিফা এলাকায় একটি খামারে পড়ে। এ সময় সেখানে থাকা এক বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী এলাকায় কাজ শুরু করেছে এবং পুরো পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

এছাড়া আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন