Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসফাহানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস্টার হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

ইসফাহানে যুক্তরাষ্ট্রের বাঙ্কার বাস্টার হামলা

ছবি : সংগৃহীত

ইরানের ইসফাহান শহরে যুক্তরাষ্ট্র ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে শহরের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে এ হামলা চালানো হয়। এ সময় একাধিক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানে ব্যাপক বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনে রাতের আকাশ আলোকিত হতে দেখা যায়। তবে ট্রাম্প ভিডিওটির বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগারে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমানঘাঁটিও অবস্থিত।

এদিকে এনডিটিভি জানিয়েছে, তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এর আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হলে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন