Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিক ও প্যারামেডিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:০১ এএম

ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিক ও প্যারামেডিক নিহত

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। শনিবারের এ হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী চলমান যুদ্ধের মধ্যে সংঘটিত হয়। খবর আল-জাজিরার।

নিহত সাংবাদিকরা হলেন আল মায়াদিন টেলিভিশনের ফাতিমা ফতুনি ও তার ভাই মোহাম্মদ ফতুনি এবং আল-মানার টেলিভিশনের আলি শুআইব। জেজিন সড়কে স্পষ্টভাবে চিহ্নিত প্রেস ভেহিকেল লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে আল মায়াদিন জানিয়েছে। এতে আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। একই সময়ে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলায় একজন প্যারামেডিক নিহত হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওই দিন দক্ষিণ লেবাননে স্বাস্থ্যসেবা খাতে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সাংবাদিক ও চিকিৎসাকর্মীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানানো হয়েছে। অনেকেই এটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী এ হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন