Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৪৬ এএম

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ জন্য মধ্যপ্রাচ্যে কয়েক হাজার সেনা জড়ো করা হয়েছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এটি সাধারণ স্থল হামলার মতো হবে না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিকল্পিত এ হামলা ‘যুদ্ধের নতুন ধাপ’ সৃষ্টি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য আরও বেশি বিপজ্জনক হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইরানে স্পেশাল ফোর্স ও কামান সেনাদের রেইড চালানো হতে পারে। তবে এতে সেনারা ড্রোন, মিসাইল ও গুলির মুখে পড়তে পারেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো প্রস্তুতি নেওয়া, যাতে প্রেসিডেন্ট সর্বোচ্চ সুবিধা নিতে পারেন। পরিকল্পনা করা মানেই স্থল হামলার সিদ্ধান্ত হয়ে গেছে—এমন নয়।

স্থল হামলার সম্ভাব্য স্থান হিসেবে খারগ দ্বীপকে বিবেচনা করা হচ্ছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এ দ্বীপ থেকে ইরান তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে যুক্তরাষ্ট্র এ দ্বীপকে টার্গেট করতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এ হামলা কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে অন্য একটি সূত্র বলছে, এটি কয়েক মাসও চলতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন