হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চুক্তি করল থাইল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিতে ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, এই চুক্তির ফলে জ্বালানি আমদানি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এ রুট দিয়ে পরিবহন করা হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ পথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ দেখা দেয়।



