Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:০৬ এএম

ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাটিতে অন্তত একটি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরান মূলত তাদের ওপর হওয়া মার্কিন হামলার জবাবে এই প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, পারস্য উপসাগরীয় দেশগুলো মার্কিন বাহিনীর আক্রমণের ‘লঞ্চপ্যাড’ বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, হামলার সময় মার্কিন সেনারা ঘাঁটির ভেতর একটি ভবনে অবস্থান করছিলেন। সরাসরি আঘাতের ফলে সেখানে ক্ষতির পাশাপাশি বেশ কয়েকটি এরিয়াল রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও এই ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল সৌদি আরব।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন