Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের পাঁচ শর্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

যুদ্ধবিরতি চুক্তিতে ইরানের পাঁচ শর্ত

ছবি : সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সোমবার প্রকাশিত ইসরাইলি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান কঠোর কিছু দাবি তুলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানি কর্মকর্তারা নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা দাবি করেছে তারা, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে।

ইরান আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে এবং যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের দাবি, এসব সংবাদমাধ্যমের কর্মীদের ইরানের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে সোমবার ট্রাম্প জানান, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলার পর থেকে ইরান প্রতিবেশী আরব দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন