Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম

ইসরাইলে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ছবি : সংগৃহীত

ইসরাইলের বিভিন্ন শহরে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। কঠোর তথ্য গোপনীয়তার মধ্যে ইতোমধ্যে ছয়জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। সচেতন মহলের ধারণা, তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার (২১ মার্চ) ইসরাইলের গুরুত্বপূর্ণ শহর ডিমোনা ও আরাদে ইরানি ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েক ডজন ভবন ধসে পড়েছে। স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সড়কে শুধু অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, ডিমোনা ও আরাদ শহরে হামলার পর প্রায় ১৫০ জন আহত ব্যক্তি সোরোকা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। এছাড়া নতুন করে ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। তারা বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

মধ্য ইসরাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, হলোন শহরেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এতে অন্তত একজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলেও লেবানন থেকে ছোড়া রকেটের কারণে সতর্ক সংকেত বাজানো হয়েছে।

ইরানের এই ধারাবাহিক হামলায় ইসরাইলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন