Logo
Logo
×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ছবি : সংগৃহীত

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি নিয়ে ইরানকে কঠোর আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করবে—সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে শুরু করে।

এদিকে ইরান দাবি করেছে, তারা সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ঘাঁটির হ্যাঙ্গার ও জ্বালানি ট্যাংকগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।

তবে কুয়েত ও আমিরাতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন