Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব লন্ডভন্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব লন্ডভন্ড

ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মধ্য-ইসরায়েল ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে ইরানের এই হামলায় কোনও হতাহত হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

এছাড়া একই দিনে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব ছাড়াও জেরুজালেম, উত্তর ইসরায়েলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইরানি হেলিকপ্টার ধ্বংসের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের হামাদান প্রদেশের সানান্দাজ বিমানবন্দরে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বুধবার ‘রিয়েল-টাইম ইন্টেলিজেন্স’ বা তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়।

সূত্র: আল জাজিরা, এএফপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন