Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে হামলার হুমকি সৌদি আরবের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

ইরানে হামলার হুমকি সৌদি আরবের

ছবি : সংগৃহীত

ইরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ হুমকি দেন। খবর রয়টার্স।

তিনি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। এর জবাবে সৌদি আরব সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করছে না। তার ভাষ্য, “সৌদি আরব কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের রয়েছে।”

এদিকে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার ফলে বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার সরকার জানিয়েছে, হামলার কারণে গ্যাসক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন বৃহস্পতিবার ভোরে কাতারএনার্জি জানায়, রাস লাফান ছাড়াও আরও কয়েকটি এলএনজি স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। এতে বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং আরও বড় ক্ষয়ক্ষতি হয়। যদিও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন