Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত ও ইরাকের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পশ্চিমা দেশগুলো দাবি করছে, এসব হামলার পেছনে ইরানের হাত রয়েছে। তবে ইরান তা অস্বীকার করে বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে ‘লুকাস’ নামের নকল ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে এবং এর দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে। এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক হামলার দায় ইরানি বাহিনীর ওপর চাপানো হচ্ছে, যা তেহরানের সঙ্গে বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির কৌশল।

এদিকে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক ড্রোন সরাসরি বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হেনেছে।

ঘটনার পেছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এর দায়ও ইরানের ওপর চাপানোর চেষ্টা করবে পশ্চিমা দেশগুলো। ইরান বিষয়টি স্বীকার করবে কি না, সেটিই এখন প্রশ্ন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন