Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ইঙ্গিতের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

ট্রাম্পের ইঙ্গিতের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে। সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর দ্রুত দাম পতন ঘটে, ফলে বৈশ্বিক বাজারে গত ২৪ ঘণ্টা ছিল অস্থির।

এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রথম। এতে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের বিক্রি শুরু হয় এবং নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও চাপের মুখে পড়ে।

পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ নজর রাখা ট্রাম্প সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ “প্রায় পুরোপুরি শেষের পথে।” তার বক্তব্যের পর বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।

সোমবার একসময় ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত ওঠা ব্রেন্ট ক্রুডের দাম দিনের শেষে নেমে আসে ৯৮.৯৬ ডলারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন