Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে ৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম

ইরানে ৩৩০ মিলিয়ন ডলারের ১১ মার্কিন ড্রোন ভূপাতিত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তত ১১টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৩০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে মার্কিন সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে আরও দুটি ড্রোন ধ্বংস হওয়ার পর যুদ্ধ শুরুর পর থেকে মোট ১১টি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ এবং সীমিত নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। তবে তুলনামূলকভাবে কম গতির হওয়ায় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এটি ঝুঁকিতে পড়ে।

প্রায় ৪৮০ কিলোমিটার গতিসীমার এই ড্রোনগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এড়িয়ে যেতে ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, একাধিক ড্রোন ধ্বংস হওয়ার ঘটনা চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের নজরদারি ও হামলা সক্ষমতার জন্য বড় ধরনের সামরিক ও প্রতীকী ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন