Logo
Logo
×

আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক: ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে হলেও এটি সাময়িক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য তেলের দাম কিছুটা বাড়া বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য। ইরানের পরমাণু হুমকি ধ্বংস হয়ে গেলে স্বল্পমেয়াদী তেলের দাম দ্রুত কমে যাবে। যারা ভিন্নভাবে চিন্তা করে, তারা কেবল মূর্খ।”

ইরানের সঙ্গে উত্তেজনার কারণে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আলজাজিরা ও রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে প্রায় ২০ শতাংশ দাম বেড়ে ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাঘাতের আশঙ্কা এবং সরবরাহ ব্যবস্থায় চাপ এর মূল কারণ।

সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১১১.০৪ ডলারে পৌঁছেছে, যা ১৯.৮ শতাংশ বৃদ্ধি। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৬.১৭ ডলার। গত সপ্তাহে ব্রেন্ট ২৭ শতাংশ এবং ডব্লিউটিআই ৩৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে উৎপাদন কমে যাবে এবং সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে সময় লাগবে। ফলে দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে।

সূত্র: দ্য হিল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন