Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে আজ রাতেই যুক্তরাষ্ট্রের ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

ইরানে আজ রাতেই যুক্তরাষ্ট্রের ‘বৃহত্তম বোমাবর্ষণ’: মার্কিন মন্ত্রী

ছবি : সংগৃহীত

ইরানের ওপর এ যাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই এ হামলা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজ রাতে ইরানের ওপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে।”

বেসেন্টের দাবি, এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, “আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডারে সফল হামলা চালিয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই রাডারটির মূল্য প্রায় ৩০০ মিলিয়ন ডলার।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা রাডারটি ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকেই এ হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।

সূত্র: ফক্স নিউজ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন