ইসরায়েলের দিকে তৃতীয় দফায় মিসাইল হামলা চালালো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:২৮ এএম
ছবি : সংগৃহীত
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) রাত ২টার দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তিনবার মিসাইল হামলা চালানো হয়েছে। নতুন হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল



