Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে হামলা 'পরবর্তী ধাপে' প্রবেশ করছে: ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

ইরানের বিরুদ্ধে হামলা 'পরবর্তী ধাপে' প্রবেশ করছে: ইসরাইল

ছবি : সংগৃহীত

ইসরাইলের সামরিক প্রধান লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরাইলি যৌথ হামলা এখন নতুন ধাপে প্রবেশ করেছে।

শুক্রবার (৬ মার্চ) ভোরে তেহরানে বড় ধরনের হামলার খবর প্রকাশের পর টেলিভিশন বার্তায় তিনি জানান, এই পর্যায়ের লক্ষ্য হবে ইরান সরকারের ভিত আরও দুর্বল করা এবং তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া।

জামির আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সামনে আরও কিছু ‘বিস্ময়কর’ সামরিক কৌশল রয়েছে, যা তিনি এখনই প্রকাশ করতে চান না। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য ইরানের ওপর চাপ বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন