Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

ইরানে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের ডজনখানেক দেশে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল কমান্ড ফ্লোরিডার টাম্পায় তাদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। এই অতিরিক্ত জনবল অন্তত ১০০ দিন এবং সম্ভাব্য সেপ্টেম্বর পর্যন্ত ইরানে পরিচালিত অভিযানে সহায়তা করবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য গোয়েন্দা কর্মী বাড়ানোর এটি প্রথম পরিচিত পদক্ষেপ। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, ওয়াশিংটন জনসমক্ষে যা জানিয়েছিল তার চেয়ে অনেক দীর্ঘমেয়াদি অভিযানের পরিকল্পনা করছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এটি আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন