Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:০৫ এএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়ে তার ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এর আগে জানানো হয়েছিল, আয়াতুল্লাহ খামেনির মরদেহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে এবং রাজধানীতে বড় পরিসরে গণশোক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে জানাজা বা স্মরণানুষ্ঠানের তারিখ ও সময় এখনো ঘোষণা করা হয়নি।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় খামেনি শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ওই হামলায় তিনি ও তার কয়েকজন সহযোগী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

এছাড়া আল জাজিরা প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ ধসে গেছে এবং চারপাশে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। তবে হামলার প্রকৃতি বা ব্যবহৃত অস্ত্র সম্পর্কে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন