Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না করায় স্টারমারের ওপর চটলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না করায় স্টারমারের ওপর চটলেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সমর্থন না দিয়ে স্টারমার সহযোগিতা করেননি। আলজাজিরার খবরে বলা হয়েছে, ট্রাম্প মন্তব্য করেছেন, “তিনি সহায়ক ছিলেন না… আমি কখনো ভাবিনি যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা দেখব।”

ট্রাম্প আরও বলেন, দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই বদলে গেছে। আগে যে জোটকে তিনি সবচেয়ে শক্ত মনে করতেন, সেটিই এখন চাপে পড়েছে। তার দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের ওপর নির্ভরশীল নয়।

তিনি বলেন, “এতে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু (স্টারমার) তার সাহায্য করা উচিত ছিল… তার করা উচিত ছিল।”

এর আগে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে জানান, ইরানবিরোধী হামলায় যুক্তরাজ্য অংশ নেবে না। তবে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা রোধ করা যায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অনুরোধে এ অনুমতি দেওয়া হলেও হামলায় অংশগ্রহণ করবে না যুক্তরাজ্য।

স্টারমার আরও জানান, ফ্রান্স ও জার্মানিও একইভাবে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে প্রস্তুত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন