Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় নিহত ৬ মার্কিন সেনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:০৪ এএম

ইরানের পাল্টা হামলায় নিহত ৬ মার্কিন সেনা

ছবি : সংগৃহীত

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সেনা নিহতের সংখ্যা আরও বেড়েছে। নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা এখন ৬ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছয়জন সেনা নিহত হয়েছে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এক স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা চালায়। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানে যুক্তরাষ্ট্রের মিশন শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন