Logo
Logo
×

আন্তর্জাতিক

কুয়েতে ইরানি হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম

কুয়েতে ইরানি হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

ছবি : সংগৃহীত

কুয়েতের আকাশে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে ইরাক-কুয়েত সীমান্তের নিকটবর্তী জনবসতিহীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার আগে দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমান থেকে একজন পুরুষ ও একজন নারী পাইলট বেরিয়ে আসেন। তবে তাদের জাতীয়তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, কুয়েতে মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সোমবার সকালে বিমান হামলার সাইরেন বাজতে শোনা যাওয়ার পর এ ঘটনা ঘটে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধ আরও চার সপ্তাহ পর্যন্ত প্রলম্বিত হতে পারে। তার দাবি, সৌদি আরবও অভিযানে যুক্ত হয়েছে। তবে রিয়াদ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সূত্র: মিডল ইস্ট আই

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন