Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে দূতাবাস বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ এএম

ইরানে দূতাবাস বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরানের একাধিক হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার রাতে এক বিবৃতিতে জানায়, তেহরানে তাদের দূতাবাস বন্ধ করা হচ্ছে এবং রাষ্ট্রদূতসহ সব কূটনৈতিক সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ইরানের ‘সরাসরি ও ঔদ্ধত্যপূর্ণ’ মিসাইল হামলা আমিরাতের সার্বভৌমত্বের ওপর নগ্ন আগ্রাসন। এসব হামলা আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর ও জনসেবামূলক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা নিরপরাধ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।

এদিকে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্ট সদর দপ্তরে বোমা হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সীমান্তরক্ষী বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আশপাশের ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টদের দায়ী করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান হামলায় ইরানের অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন। যদিও নিহতদের তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, এ তালিকায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামও থাকতে পারে।

অন্যদিকে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে জেরুজালেম পোস্ট জানিয়েছে। উত্তর-পূর্ব তেহরানে তার বাসভবনে হামলায় তিনি ও তার কয়েকজন দেহরক্ষী নিহত হন। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং ইরান কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি।

সূত্র: আল জাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন