উত্তেজনার মধ্যেই মোদি-নেতানিয়াহুর ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ এএম
ছবি : সংগৃহীত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ বিষয়ে একটি বিবৃতি দেন মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মোদি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে।
মোদি আরও বলেন, ভারত আবারও স্পষ্ট করে বলছে যে, এই সংঘাত এখনই বন্ধ হওয়া উচিত।



