Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১১:৪৯ এএম

ইরানের বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৮

ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এতে আরও ৯৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভয়াবহ এ হামলার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা এখনো ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ মিনাবের ‘শাজাবা তাইয়্যেবা’ স্কুলটি একটি ইরানি সামরিক ঘাঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি একসময় সামরিক ঘাঁটির অংশ হলেও ২০১৬ সাল থেকে আলাদাভাবে পরিচালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল এবং ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত আছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।

এই হামলার ঘটনায় ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন