ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা চরমে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৬:০০ এএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নতুন করে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের ব্যারেজ নিক্ষেপ করেছে।
এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানের মিসাইল লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে হামলা শুরু করে এবং একই সঙ্গে ইসরায়েলেও আঘাত হানে।
দিনভর একাধিক হামলার পর রাত নামার সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরানে যৌথ হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ফোনালাপের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে নেতানিয়াহুর সামনে যুদ্ধবিষয়ক একটি বই দেখা যায়। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বইটির নাম ‘যুদ্ধের মিত্র: কীভাবে মিত্র শক্তিগুলোর লড়াই যুদ্ধ ও বিশ্বকে বদলে দিয়েছে’।
সূত্র: আলজাজিরা



