কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত বাংলাদেশি কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৫:৪৪ এএম
ছবি : সংগৃহীত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল ১-এ সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এই হামলায় কুয়েতের এক বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন। তিনি স্থানীয় ওয়ায়েল আল নসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করছিলেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হামলা সংক্রান্ত যেকোনো নতুন তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।
কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, ড্রোন বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানার সঙ্গে সঙ্গে জরুরি প্রক্রিয়া কার্যকর করা হয় এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতি পরিমাপ, প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে।



