Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে রাস্তায় বিপ্লবপন্থীদের মিছিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে রাস্তায় বিপ্লবপন্থীদের মিছিল

ছবি : সংগৃহীত

ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি ইরানি জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “ইরানের জনগণ, আপনাদের সহায়তায় আমরা হামলা চালাচ্ছি। আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন।” তবে তার আহ্বানে জনগণের সাড়া মেলেনি বলে কোনো প্রতিবেদনে উল্লেখ নেই।

বরং তার সেই আহ্বানকে উল্টো প্রতিক্রিয়ায় পরিণত করে রাস্তায় নেমে এসেছেন ইসলামি বিপ্লবপন্থী জনগণ। তারা তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির ছবি হাতে মিছিল করছে এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন