Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮ পিএম

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্কুলটির অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, স্কুলে চালানো ওই হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেখানে প্রথমে পাঁচজনের মৃত্যুর কথা বলা হয়েছিল।

হামলার ফলে স্কুল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে হতাহতদের পরিচয় ও হামলার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। আন্তর্জাতিক মহল থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন