যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি কাতার ও বাহরাইনেও মিসাইল নিক্ষেপ করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইল প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত।
অন্যদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করলেও শব্দের উৎস সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি।
সূত্র: আলজাজিরা



