Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

ছবি- সংগৃহীত

সিরিয়া-লেবানন সীমান্তে লেবাননের মাজদাল আনজার এলাকায় ইসরায়েলের বিমান বাহিনী বোমা ফেলেছে। এতে সিরিয়ার সীমান্তরক্ষী খালেদ মোহাম্মদ আল-আহমাদসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। লেবাননের পক্ষ থেকে নিহতের সংখ্যা জানানো হলেও বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে আইডিএফ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কয়েকজন সদস্য ওই এলাকায় আত্মগোপনে ছিলেন, তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

পিআইজে গাজাভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী, যারা হামাসের ঘনিষ্ঠ সহযোগী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলায় হামাসের পাশাপাশি পিআইজে যোদ্ধারাও অংশ নেয়। তবে সর্বশেষ হামলা নিয়ে পিআইজির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

গত নভেম্বরে লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল। সোমবারের হামলা সেই চুক্তির পরিপন্থি হলেও নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিতই লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা চলছে। বিশেষ করে হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে ১০ হাজারেরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন নারী এবং ১৬ জন শিশু রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন