Logo
Logo
×

আন্তর্জাতিক

দেশ ছাড়ার সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

দেশ ছাড়ার সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

ছবি- সংগৃহীত

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে। নাবু এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত এবং বর্তমানে কারা হেফাজতে রয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

গালুশচেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, তিনি অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ করে দেন। এছাড়া জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর ঠিকাদারদের কাছ থেকে কন্ট্রাক্টের বিনিময়ে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পর গত নভেম্বরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। অবশেষে দেশ ছাড়ার সময় তাকে গ্রেপ্তার করা হলো।

২০২৫ সালে ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যার মধ্যে গালুশচেঙ্কোও অন্যতম।

দুর্নীতি ইউক্রেনের প্রশাসনে দীর্ঘদিনের বড় সমস্যা। বিশ্লেষকরা মনে করেন, এ কারণেই ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির বিষয়টি এখনও ঝুলে আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন