Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাইস্কুল ও আবাসনে বন্দুক হামলায় নিহত ১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হাইস্কুল ও আবাসনে বন্দুক হামলায় নিহত ১০

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও পাশের একটি আবাসিক বাড়িতে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত অবস্থায় প্রায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা শেষে ২৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি আরসিএমপি।

এদিকে, স্কুলের নিকটবর্তী একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ওই নিহতরা হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সম্ভাব্য অন্য কোনো হতাহত রয়েছে কি না তা নিশ্চিত করতে আশপাশের বাড়িঘরে তল্লাশি চালানো হয়েছে।

ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়। মঙ্গলবার বিকেল ৫টা ৪৫ মিনিটে তা প্রত্যাহার করা হয়েছে।

সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ শিক্ষার্থী অধ্যয়নরত এই স্কুলটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শোক প্রকাশ এবং শিক্ষার্থী ও কর্মীদের মানসিক সহায়তার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : সিবিসি, সিএনএন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন