Logo
Logo
×

আন্তর্জাতিক

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, খেলাধুলার মাঠে রাজনীতির স্থান থাকা উচিত নয়। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান স্পষ্ট অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের পাশে থাকার সিদ্ধান্তই এই বয়কটের মূল কারণ।

এর আগে, ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়। ওই সময় থেকেই পাকিস্তান প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তারা ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না।

পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে ম্যাচটি না খেলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

এদিকে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাকিস্তানকে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে না খেললে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

সূত্র: টিআরটি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন