Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী ট্রাম্প

ছবি : সংগৃহীত

চরম কূটনৈতিক বৈরিতা ও উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

ইরানের পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিক্ততা বিরাজ করছে। গত বছর জুনে এ ইস্যুতে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল, যা ১২ দিন স্থায়ী হওয়ার পর যুদ্ধবিরতিতে গড়ায়। তবে উত্তেজনা এখনও কমেনি। সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালালে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করতে পারে। যদিও পরে সে অভিযান চালানো হয়নি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা নতুন করে হামলার আশঙ্কা উসকে দিয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার বলেন, “ইরানের জনগণ ট্রাম্পের বাগাড়ম্বর নিয়ে ভীত নয়। মার্কিনিদের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।”

খামেনির এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “অবশ্যই, তিনি এমন মন্তব্য করতেই পারেন। আশা করি আমরা ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে পারব। যদি তা না পারি, সেক্ষেত্রে তিনি সঠিক কি না— তা যাচাই করব।”

সূত্র: এএফপি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন