Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ এএম

ভারতের জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পাত্তান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ১৯০০ সাল থেকে বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে। তাদের তালিকায় গত ১২৫ বছরে সবচেয়ে বিধ্বংসী ১০টি ভূমিকম্পের তথ্য প্রকাশিত হয়েছে।

বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ১৯৬০ সালে চিলির বিওবিও প্রদেশে। ‘গ্রেট চিলিয়ান আর্থকোয়াক’ নামে পরিচিত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫, যা প্রায় ১০ মিনিট স্থায়ী হয়েছিল। এতে ১ হাজার ৬৫৫ জন নিহত হন এবং বাস্তুচ্যুত হন প্রায় ২০ লাখ মানুষ।

১৯৬৪ সালে আলাস্কায় ৯ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৩০ জন নিহত হন এবং ব্যাপক আর্থিক ক্ষতি হয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুমাত্রায় আঘাত হানা ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিতে ১৪টি দেশে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু ঘটে।

তবে প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল ১৫৫৬ সালে চীনের শানসি প্রদেশে, যেখানে প্রায় ৮ লাখ ৩০ হাজার মানুষ নিহত হন। এছাড়া ১৯৭৬ সালে চীনের তাংশান, ১১৩৮ সালে সিরিয়ার আলেপ্পো, ১৯২০ সালে চীনের হাইয়ুহান, ৮৫৬ সালে ইরানের দামঘান, ১৯২৭ সালে চীনের তাইওয়ান, ৮৯৩ সালে আর্মেনিয়ার বার্শ, ১৯২৩ সালে জাপানের কান্তো, ১৯৪৮ সালে তুর্কমেনিস্তানের আশগাবাদ এবং ১৯০৮ সালে ইতালির মেসিনায় ভয়াবহ প্রাণহানি ঘটে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন