Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে: ট্রাম্প

ইরান গুরুত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র পরিত্যাগে রাজি হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প।

এক সাংবাদিক ইরান বিষয়ে তার সর্বশেষ অবস্থান জানতে চাইলে ট্রাম্প প্রথমে এ নিয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তার আশা, ইরান এমন আলোচনা করবে যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে।

এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী এখন ইরানে হামলা না চালান, তাহলে ইরানের সরকার আরও শক্তিশালী হয়ে উঠবে।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকেই এমনটা মনে করেন, আবার অনেকেই করেন না।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ইরান চাইলে এমন একটি সন্তোষজনক চুক্তি করতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের সেটাই করা উচিত। তবে তারা শেষ পর্যন্ত তা করবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের ভাষায়, তারা আমাদের সঙ্গে আলোচনা করছে, গুরুত্বের সঙ্গেই আলোচনা করছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন