Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্নপূরণের পথে আলোর দ্বার খুলেছে হাজারো শিক্ষার্থীর জন্য। সম্প্রতি দেশটির সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ছাত্র ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। তবে একইসঙ্গে দিয়েছে এক কঠোর সতর্কবার্তা—ভিসার যথাযথ ও সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে।

স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন এক বিবৃতিতে বলেন, “আমরা ভিসানীতিকে জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে দেখি। কেউ যদি ভিসা নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসে, তা সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “একটি ছাত্র ভিসা শুধু প্রবেশের অনুমতি নয়—এটি একজনের আচরণ, উদ্দেশ্য ও সততার প্রতীক।” যুক্তরাষ্ট্র চায় শিক্ষার্থীরা যেন শুধুমাত্র শিক্ষার জন্যই আসে এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ পরিবেশ বজায় রাখে।

হিউস্টনের বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে উঠে এসেছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক। তার ভাষায়, “ভারত কেবল বাণিজ্যিক অংশীদার নয়, বরং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের মূল স্তম্ভ। কোয়াড সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই বক্তব্যে স্পষ্ট, মেধা মূল্যায়নের পাশাপাশি নৈতিকতার প্রতিও সমান গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র—শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া এখন আর শুধু একাডেমিক নয়, বরং মানবিক মূল্যবোধকেও গুরুত্ব দিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন