Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল শোধনাগার, নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১১:২৪ এএম

ইরানি মিসাইল হামলায় বিধ্বস্ত ইসরায়েলের তেল শোধনাগার, নিহত ৩

ছবি : সংগৃহীত

ইরানের মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের বৃহৎ তেল শোধনাগার। সোমবার (১৬ জুন) রাতে হাইফা শহরে চালানো এই হামলায় তিনজন নিহত হয়েছেন।  

হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ নিশ্চিত করেছেন, শহরের উত্তরাঞ্চলে চালানো হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। তিনি জানান, নিহতরা একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করছিলেন।  

প্রথমে হামলার তথ্য গোপন রাখলেও, পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সফলতার বিষয়টি স্বীকার করে।  

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালান। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে।  

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।  

হাইফায় তেল শোধনাগার, প্রধান বন্দর ও নৌঘাঁটিসহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে। ফলে শহরটি রক্ষায় আইডিএফ সর্বোচ্চ চেষ্টা চালালেও, ইরানি মিসাইল আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে।  

এই হামলার ফলে শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাত্র চারজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন